এফএনএস বিদেশ : বছরে দুইবার নূন্যতম মজুরি বাড়ানোর পরিকল্পনা করছে পোল্যান্ড সরকার। ২০২৪ সালে দেশটি দুইবার মজুরি নির্ধারণ করবে। মূলত উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে মানুষ যাতে খাপখাইয়ে নিতে পারে সে জন্যই এমন পদক্ষেপের বিষয়ে বিবেচনা করা হচ্ছে। খবর রয়টার্সের। গতকাল শনিবার পরিবার ও সামাজিক নীতিমন্ত্রী মারলেনা মালাগ এ তথ্য জানিয়েছেন। কারণ ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টিকে এই বছরের শেষের দিকে জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে হবে। পোল্যান্ডে সাম্প্রতিক মাসগুলোতে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ফেব্রুয়ারিতে দেশটির মূল্যস্ফীতি অতীতের সব রেকর্ড ভেঙে ১৮ দশমিক চার শতাংশে পৌঁছায়। যদিও এপ্রিলে এই হার কমে দাঁড়ায় ১৪ দশমিক সাত শতাংশে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিএমপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মালাগ বলেন, আগামী বছর নূন্যতম মজুরি চার হাজার দুইশ জলোটির (পোল্যান্ডের মুদ্রা) উপরে হবে। দুই ধাপে এই মজুরি বাড়ানো হবে। প্রথম ১ জানুয়ারি, দ্বিতীয়বার ১ জুলাই। চলতি বছরও একই পদ্ধতিতে বাড়ানো হয়েছে এবং হবে। এরইমধ্যে জানুয়ারিতে নূন্যতম মজুরে বাড়িয়ে তিন হাজার ৪৯০ জলোটি করা হয়েছে। জুলাইতে বাড়িয়ে তিন হাজার ৬০০ জলোটি করা হবে। এদিকে দেশটির জাতীয় নির্বাচনের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে অক্টোবর নভেম্বরে হতে পারে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
