স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে পাবনার চাটমোহরে পাঁচ শিক্ষক ও দুই ছাত্রকে বহিষ্কার করেছেন কেন্দ্র সচিব। শনিবার (২৭ মে) চাটমোহর এনায়েতুল্লা ফাযিল মাদরাসা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে তিন বছরের জন্য বহিষ্কৃত শিক্ষকগন হলেন, ক্ষতবাড়ি দাখিল মাদরাসার আব্দুস সালাম, কাটাখালী দাখিল মাদরাসার আব্দুল গফুর, ছাইকোলা দাখিল মাদরাসার ইব্রাহিম হোসেন, ধুলাউড়ি দাখিল মাদরাসার মোশারফ হোসেন ও হরিপুর আলীম মাদরাসার আমিনুর রহমান। এছাড়া পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছাইকোলা দাখিল মাদ্রাসার ছাত্র মোশারোফ হোসেন ও চড়ুইকোল দাখিল মাদ্রাসার ছাত্র নয়ন হোসেনকে বহিষ্কার করা হয়। কেন্দ্র সচিব আবু ইসাহাক এ তথ্য নিশ্চিত করেছেন। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানজিনা খাতুন জানান, পরীক্ষা চলাকালে দুই ছাত্র অসদুপায় অবলম্বন করে। এসময় দায়িত্বে অবহেলার কারণে কক্ষ পরিদর্শকদের এবং অসদুপায় অবলম্বনের দায়ে ছাত্রদের বহিষ্কারের নির্দেশ দিলে কেন্দ্র সচিব তাদের বহিষ্কার করেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
