স্টাফ রিপোর্টার : পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর) এর আওতাধীন উপজেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় ঘটনায় ২ মিটার চোরকে শনিবার (২৭ মে) সিরাজগঞ্জের সলঙ্গা গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোরেরা হলো, সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলার নলকা ইউনিয়নের হোরগাতী গ্রামের আবু সাঈদ শেখের ছেলে মুনসুর আলী শেখ (৩৬) ও একই ইউনিয়নের এরানদহ গ্রামের আজিজুল হকের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।জানা যায়, চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় শিল্প প্রতিষ্ঠানের ১৬ টি বৈদ্যুতিক মিটার চুরি হয়। মিটার চুরি করে চোর মোবাইল নম্বর লিখে রেখে যায় মিটার বোর্ডে। মিটার ফেরত পেতে চোরেরা চিরকুটে লিখে রেখে যাওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করতে বলা হচ্ছে। চোরের নম্বরে যোগাযোগ করলে দাবি করা হয় পাঁচ হাজার করে টাকা। চোরের দেওয়া বিকাশ নম্বরে টাকা গ্রাহকরা টাকা পরিশোধ করলে মিটার কোথায় লুকিয়ে রাখা আছে তা জানিয়ে দিতো চোর। গোপন সংবাদের ভিক্তিতে চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন, এসআই আব্দুস সালাম, এসআই আরজ, পাবনা ডিবি পুলিশ ও সলঙ্গার থানা পুলিশের সহযোগীতায় অভিযান চালিয়ে দুই মিটার চোরকে আটক করে। এসময় তাদের স্বীকারোক্তি অনুসারে চুরি করা ২টি মিটার, বিকাশে টাকা দাবি করা মোবাইল-সিম, মিটার খোলার সরঞ্জাম, তাদের ব্যবহৃত মোটর সাইকেল উদ্ধার করে। চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গাইনগড় গ্রামের সোলায়মান হোসেন ওরফে সোরমান বাদি হয়ে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-২১ তাং ২৭-০৫-২০২৩ ইং। সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন জানান, চুরি যাওয়া ২টি মিটার, তাদের ব্যবহৃত মোটরসাইকেল, বিকাশে টাকা দাবি করা মোবাইল-সিম, মিটার খোলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরে বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
