স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শ্যুটিং ¯েপার্ট ফেডারেশন ও বিকেএসপি শ্যুটিং বিভাগের সাবেক কোচ ও সাবেক জাতীয় শুটার আইয়ুব হোসেন মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ….. রাজিউন)। মঙ্গলবার রাতে তিনি সাধুপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আইয়ুব হোসেন মিন্টু ১৯৮৮ সাল থেকে রাইফেল ক্লাবের শুটিং এর সাথে জড়িত ছিলেন। তিনি বাংলাদেশ শুটিং ¯েপার্ট ফেডারেশন কর্তৃক আয়োজিত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শুটিং প্রতিযোগিতায় অংশ গ্রহণ এবং পদক অর্জন করেছেন। তিনি বাংলাদেশ শুটিং ¯েপার্ট ফেডারেশন এবং বিকেএসপিতে শুটিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পাবনা রাইফেল ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও কৃতি ভলিবল খেলোয়াড় হিসেবে সুখ্যাতি ছিলো তার। গতকাল বাদ যোহর সাধুপাড়া ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। অসংখ্য মানুষ এতে শরিক হন। তাকে আরিফপুর সদর গোরস্থানে দাফন করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
