শামীম হাসান মিলন : মোহর পৌরসভার নারিকেলপাড়া স্পোটিং ক্লাবের আয়োজনে নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ মে) বিকেলে চাটমোহর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত নারী ফুটবলে ময়মনসিংহ বিভাগ বনাম খুলনা বিভাগ প্রতিন্দ্বতিা করেন। খেলায় ময়মনসিংহ নারী ফুটবল একাদশ খুলনা নারী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহলের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন, উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও পৌর আ’লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া। এসময় উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, জেলা যুবলীগের সহ সভাপতি মেজবাহুর রহমান রোজ, জেলা পরিষদের নারী সদস্য আফিয়া সুলতানা আখি, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, আ’লীগ নেতা মাহাবুব এলাহী বিশু, ওসি (তদন্ত) নয়ন কুমার সরকার, হরিপুর ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, বিলচলন ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সম্পাদক সাইদুর রহমান, চাটমোরে উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির হোসেন মনির, সম্পাদক কুতুব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ন কবির খান, সম্পাদক মেহেদী হাসান হিমু সহ আরো অনেকে। নারী ফুটবল খেলায় ময়মনসিংহ নারী ফুটবল একাদশ খুলনা নারী ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য মকবুল হোসেন চ্যাম্পিয়ন ও রানারআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন। নারী দলের প্রীতি ফুটবল খেলা দেখতে কলেজ মাঠে প্রচুর নারী-পুরুষ শিশুসহ সব বয়সী দর্শক সমাগম হয়েছিলো। একই মাঠে সন্ধ্যার পর ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
