এফএনএস স্পোর্টস: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলের চার দিনের দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টেও বাংলাদেশের ব্যাটিংয়ে ঝলক নেই। বৃষ্টিবিঘ্নিত দিনে সিলেটে অ্যাকাডেমি মাঠে ৪৯ ওভারের খেলা হয়েছে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৭৫ রান করেছে স্বাগতিকরা। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার মাশুল দিয়েছে বাংলাদেশ। ৭৩ রানের মধ্যে তিন ব্যাটার বিদায় নেন, সাদমান ইসলাম হন রিটায়ার্ড হার্ট। ওপেনার জাকির হাসান (১৮) মাত্র ২২ রানের উদ্বোধনী জুটি গড়েন সাদমানের সঙ্গে। ১২তম ওভারে রিটায়ার্ড হার্ট হন আরেক ওপেনার। নাঈম শেখ মাত্র ৫ রানে থামেন। সাইফ হাসান একপ্রান্ত আগলে রেখে খেললেও বড় রান করতে পারেননি। ৩১ রানে আউট। চতুর্থ উইকেটে আফিফ হোসেন ও শাহাদাত হোসেন প্রতিরোধ গড়েন। তাদের জুটি ভেঙে যায় ৫০ রানে। আফিফ দিনের সেরা ৩৭ রানের ইনিংস খেলে থামেন। জাকের আলীর বদলে ডাক পাওয়া ইরফান শুক্কুর সুযোগ কাজে লাগাতে পারেননি। মাত্র ২১ রান করেন এই উইকেটকিপার ব্যাটার। শাহাদাত ও নাঈম হাসানের ১৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছে বাংলাদেশ। শাহাদাত ২৮ ও নাঈম ১২ রানে খেলছেন। উইন্ডিজের পক্ষে দুটি করে উইকেট নেন আকিম কেলভিন জর্ডান ও কেভিন ওসওয়াল্ড সিনক্লেয়ার।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
