এফএনএস বিনোদন: বাথরুম থেকে উদ্ধার হলো অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ। গত সোমবার বিকালে অভিনেতার আন্ধেরির অ্যাপার্টমেন্টের বাথরুম থেকে উদ্ধার করা হয় তাকে। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আদিত্য সিং রাজপুত মুম্বাইয়ের একজন জনপ্রিয় অভিনেতা, মডেল এবং কাস্টিং কো-অর্ডিনেটর ছিলেন। আন্ধেরির ১১ তলার যে হাইরাইজ বিল্ডিংয়ে তিনি থাকতেন তারই বাথরুম থেকে উদ্ধার হয়েছে তার দেহ। এ সময় তার এক বন্ধু তাকে ওই অবস্থায় দেখতে পায় এবং সেই বন্ধু বিল্ডিংয়ের প্রহরীদের সাহায্য নিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানিয়ে দেন তিনি মৃত। সূত্রের মতে, ড্রাগসের ওভারডোজের কারণেই খুব সম্ভবত এমনটা হয়েছে। আদিত্য সিং রাজপুত একজন মডেল এবং অভিনেতা হিসাবে কাজ শুরু করেছিলেন, এমনকি তার হাত ধরে বহু নতুন মুখ এসেছে বলিউড ইন্ডাস্ট্রিতে। একাধিক অভিনেতার সঙ্গে বহু ব্র্যান্ডের হয়েও কাজ করেছেন। তাইতো তার মৃত্যুতে এখন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া বইছে। দিল্লীর বাসিন্দা আদিত্য ভাগ্য ফেরাতে এসেছিলেন মুম্বাইতে। তিনি ‘ক্রান্তিবীর’ এবং ‘ম্যায় গান্ধী কো নেহি মারা’-র মতো ছবিতে কাজও করেন। ৩০০টির বেশি বিজ্ঞাপনের অংশ হয়েছেন। অংশ নিয়েছিলেন রিয়্যালিটি শো ‘স্পিøটসভিলা ৯’ এও। লাভ, আশিকি, কোড রেড, আওয়াজ সিজন ৯, ব্যাড বয় সিজন ৪ এর মতো টিভি প্রোজেক্টের অংশও নিয়েছেন তিনি। বর্তমানে তিনি এক বিখ্যাত প্রোডাকশন হাউজের কাস্টিং বিভাগে কাজ করছিলেন। মুম্বাই গ্ল্যামার সার্কিটেও ছিল আদিত্যর নিত্য যাতায়াত। পেজ থ্রি পার্টিগুলোতেও তাকে প্রায়ই দেখা যেত।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
