এফএনএস বিনোদন: বহু নাটকীয়তার পর গত ১২ মে বাংলাদেশে মুক্তি পেয়েছিল ভারতীয় সিনেমা ‘পাঠান’। শাহরুখ খান অভিনীত এ সিনেমাটি নিয়ে প্রত্যাশার কমতি ছিল না। বিশেষ করে হল মালিকরা বেশ আশায় ছিলেন ‘পাঠান’ সিনেমাটি নিয়ে। সিনেমা হলের ভাগ্য ফেরাতে আমদানি করা হয়েছিল ‘পাঠান’ সিনেমাটি। অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের ব্যানারে দেশে আনা হয়েছিল সিনেমাটি। ধারণা করা হয়েছিল, মুক্তির পর দর্শকদের উপচেপড়া ভিড় হবে। কিন্তু তেমনটা দেখা যায়নি সিঙ্গেল স্ক্রিনে। প্রথম সপ্তাহে সারাদেশের ৪১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘পাঠান’। মাল্টিপ্লেক্সগুলোতে ভালো দর্শক টেনেছে সিনেমাটি। দ্বিতীয় সপ্তাহে ‘পাঠন’ সিনেমার হল সংখ্যা বাড়লেও কমেছে শো সংখ্যা। জানা গেছে, ৪৩টি হলে প্রতিদিন ১৮৫টি শো চলছে সিনেমাটির। বাংলাদেশে এখন পর্যন্ত কত আয় করল পাঠান? প্রশ্ন ছিল সিনেমাটির আমদানিকারক অনন্য মামুনের কাছে। মুঠোফোনে সময় সংবাদকে তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের আয় হয়েছে ১ কোটি ৪৫ লাখ। দ্বিতীয় সপ্তাহ এখনো রানিং, সুতরাং আয় আরও বাড়তে পারে। তৃতীয় সপ্তাহেও চলতে পারে ‘পাঠান’। তবে শো সংখ্যা কমে আসবে। ‘পাঠান’ পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তি পেয়েছিল ২৫ জানুয়ারি। মুক্তির প্রথম মাস হাজার কোটির বেশি ব্যবসা করেছে সিনেমাটি। অর্জন করেছে বলিউডের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা সফল সিনেমা হওয়ার গৌরব। বলিউড বাদশা শাহরুখ খান ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়াসহ অনেকেই।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
