স্টাফ রিপোর্টার : বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। গতকাল সকালে পাবনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। পরে স্কুল অডিটরিয়ামে ইন্টারনেট আসক্তির ক্ষতি নিয়ে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে বক্তব্য দেন পুলিশ সুপার আকবর আলী মুনসী, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শিবজিত নাগ ও অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মাহফুজা সুলতানা। পরে বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা ও বৈজ্ঞানিক প্রকল্প প্রদর্শন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর আগে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের তৈরি করা নানা প্রজেক্ট ঘুরে দেখেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
