ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় বজ্রাঘাতে ২ জন শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার বেতুয়ান গ্রামে ধান কাটার সময় ওই দুই শ্রমিক নিহত হয়। নিহতরা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের বাসিন্দা শাকিল (১৯) ও রমিজ (৩০)। এ সময় অন্তত ১৩ জন আহত হয়। জানা যায়, দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামের বাওঞ্জান এলাকায় বোরো ধান কাটছিল ১৫ শ্রমিক। ওই এলাকায় মঙ্গলবার বিকেলে ঝড়ো হাওয়ার সঙ্গে প্রচন্ড বৃষ্টিপাত শুরু হয়। এতে শ্রমিকরা পাশের একটি উন্মুক্ত খোলা ঘরে আশ্রয় নেয়। কিছুক্ষণ পরে বজ্রপাতে ওই ঘরে অবস্থান করা ৫জন শ্রমিক মারাত্মক আহত হয়। এ সময় অন্যান্য শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শ্রমিককে মৃত্যু ঘোষণা করেন। এদিকে মঙ্গলবার সন্ধ্যায় বেতুয়ান গ্রামে আহত ৫ শ্রমিকসহ বজ্রপাতে আহত উপজেলার ছোট বিষাকোল ও পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার আল্লাহ আবাদ গ্রামের আরো আটজনকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বেতুয়ান গ্রামের ইউপি সদস্য আরজু খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল থেকেই বৃষ্টির সঙ্গে প্রচন্ড বজ্রপাত শুরু হয়। এতে দুই শ্রমিক মারা যায় এবং ৫-৬ জন আহত হয়। আহতদেরকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
