এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতে আলবিসেলেস্তেরা। এতে অপূর্ণতা ঘুচেছে মেসিরও। ক্যারিয়ারে প্রায় সব কিছু জেতা মেসির ট্রফি ক্যাবিনেটে ছিল না বিশ্বকাপটা। এবার সেটিও হলো। বিশ্বকাপ জয়ের মিশনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মেসিই, ৭ গোল করে হয়েছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়। ২০২২ সালটি মেসির কাছে তাই বিশেষ কিছু, সেটি স্বীকার করলেন তিনি নিজেই। ২০২২ সালকে কখনো ভুলবেন না মেসি, সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানাতে গিয়ে এমনটিই বলেছেন এই ফুটবল জাদুকর। বছরের শেষ দিনে ফেসবুকে স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলেকে নিয়ে বেশ কয়েকটি ছবি আপলোড করেছেন মেসি। সেখানে ক্যাপশনের শুরুতেই লিখেছেন, ‘শেষ হলো ২০২২ সাল, যেটা এমন একটা বছর, যা আমি কখনো ভুলব না। সব সময় যে স্বপ্নকে তাড়া করেছি তা এ বছর সত্যি হয়েছে। ’সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা আরো লিখেছেন, ‘যে মানুষগুলো আমাকে অনুসরণ করছেন, তাদের সাথেও সুন্দর স্মৃতি রাখতে চাই আমিৃ আমার এই যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করতে পারাটা ভীষণ আনন্দের। আমার দেশের মানুষ এবং সেই সাথে প্যারিস, বার্সেলোনা ও পৃথিবীর নানা দেশের অগণিত মানুষের ভালোবাসা ছাড়া আমার পক্ষে এত দূর আসা অসম্ভব ছিল। আশা করি, এই বছরটা বাকি সবারও দারুণ কেটেছে। ২০২৩ সালে আমি সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল!’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
