স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাবনা জেলা আওয়ামীলীগ। গতকাল সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল রহিম লাল। কর্মসূচিতে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, সহ-সভাপতি ইমদাদ আলী বিশ^াস ভুলু, সহ-সভাপতি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হামিদ মাষ্টার, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, কামিল হোসেন, পৌর মেয়র শরিফ উদ্দিন প্রধান, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, কৃষি বিষয়ক সম্পাদক রাকিব হাসান টিপু, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, মোস্তাক আহমেদ আজাদ, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিহার আফরোজ জলি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু, সাধারণ সম্পাদক রুহুল আমিন,জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শিবলী সাদিক, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত প্রমূখ। উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহীতে বিএনপি একটি সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
