স্টাফ রিপোর্টার : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭০, পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, ফরিদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সরকার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন। সোমবার (২২ মে) দুপুরে চাটমোহর পুরাতন বাজরের একটি রেষ্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, বর্তমান সরকারের সময় অভাবনীয় উন্নয়ন হয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল,বঙ্গবন্ধু ট্যানেল, বঙ্গবন্ধু স্যাটালাইট, রুপপুর বিদ্যুৎ প্রকল্পসহ সরকারের অনেক মেঘা প্রকল্প বাস্তবায়ন হয়েছে এবং হচ্ছে। কমেছে দারিদ্রের হার। কেউ আর না খেয়ে থাকেনা। আশ্রায়ন প্রকল্প সরকারের যুগান্তকারী উদ্যোগ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, আজ আওয়ামী লীগের প্রকৃত নেতা-কর্মী নানাভাবে নির্যাতিত। হাইব্রিড আওয়ামী লীগের হাতে অনেক কিছুই। আমি মনে করি যারা প্রকৃত আওয়ামী লীগ তারা তাদের মর্যাদা পাবেন। তাদের জন্যই আমার লড়াই আওয়ামী লীগের প্রবীণ খলিলুর রহমান মনে করেন, বর্তমান সংসদ সদস্য চাটমোহর ও ফরিদপুরের চেয়ে ভাঙ্গুড়ার উন্নয়নে মনোনিবেশ করেছেন বেশি। এই দুই উপজেলার সাথে তিনি বিমাতাসূলভ আচরণ করেছেন। তিনি বিগত নির্বাচনে বলেছিলেন, আর নির্বাচন করবেন না, এবারই শেষ। তবে কেন ফের মনোনয়নের জন্য দৌড়াচ্ছেন। কেন নির্বাচনের কথা বলেন। তিনি নির্বাচন না করলেই পারেন। খলিলুর রহমান বলেন, আমাদের নেত্রী মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো, আসুন দেখুন, এখানে প্রকৃত আওয়ামী লীগের নেতা-কর্মীদের কি অবস্থা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে দলীয় মনোনয়ন চান ফরিদপুর উপজেলা আ’লীগের সভাপতি খলিলুর রহমান সরকার। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ মাজেদ সরকার, সাধারণ সম্পাদক ফজলুল হক, বিএলবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, ফরিদপুর পৌর আওয়ামী লীগের সম্পাদক আবুল এহসান জন, আওয়ামী লীগ নেতা আজাহার আলী সরকার, হেলালুজ্জামান, শফিকুল ইসলাম, হাফিজ সরকার, জাকারিয়া সরকার প্রমূখ। এ বিষয়ে পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মকবুল হোসেন বলেন, নির্বাচন এলে নানা মানুষ নানা কথা বলবে। দুই উপজেলায় বিমাতাসূলভ আচরণ সঠিক নয়। তিনটি উপজেলা আমার কাছে সমান। উন্নয়নের জন্য উন্নয়নের রুপকার প্রধানমন্ত্রীর মাধ্যমে পাওয়া বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়ন অব্যাহত আছে। সাংবাদিকরা আমার চেয়ে ৩ উপজেলার উন্নয়নের খবর বেশি জানে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
