শামীম হাসান মিলন : প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। সোমবার (২২ মে) বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। চাটমোহর উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, জেলা আ’লীগের সহ-সভাপতি চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, আ’লীগ নেতা মাহাবুব এলাহী বিশু, পৌর আ’লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়া, সাধারণ সম্পাদক মির্জা জুয়েল, ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, হরিপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মকবুল হোসেন, নিমাইচড়া ইউনিয়র আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নুরজাহান বেগম মুক্তি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির উদ্দিন, শ্রমিকলীগের সভাপতি শরিফুর রহমান শরীফ, উপজেলা ছাত্রলেিগর সভাপতি হুমায়ন কবির খান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিমু প্রমূখ। গত ১৯ মে রাজশাহীতে বিএনপি একটি সমাবেশে রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে চাটমোহর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা, বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপি’র আহবায়ক আবু সাইদ চাঁদ এর গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
