স্টাফ রিপোর্টার : ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যে নিয়ে চাটমোহরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: মমতাজ মহল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোছা: তানজিনা খাতুন, বিলচলন ইউপি চেয়ারম্যান মো. আকতার হোসেন, সার্ভেয়ার ইছাহক আলী, নাজির কাম ক্যাশিয়ার বাবুল উদ্দিন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোস্তফা শামীম, পার্শ্বডাঙ্গা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. নাকিবুল্লাহ, হরিপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, ছাইকোলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জাহাঙ্গীর ইসলাম, গুনাইগাছা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কলি সরকার, সার্টিফিকেট সহকারী মাবিয়া খাতুন, সায়রাত সহকারী রুহুল আমিনসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, কর্মচারী সেবা গ্রহীতা ও সুধিজন উপস্থিত ছিলেন। সহকারী কমিশনার (ভূমি) মোছা তানজিনা খাতুন জানান, স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত মোট ৭ দিন ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
