সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে মসজিদের ইমাম ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে দীর্ঘ মেয়াদী ও স্থায়ী পরিবার পরিকল্পনা গ্রহণ বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল সোমবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে এবং ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের সহযোগিতায় ওই অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এমসিএইচ-এফপি ডাঃ দিল আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদফতরের উপ-পরিচালক (সিএস) ডাঃ মোহাম্মদ আলী জুলকাওছার, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পরিবার পরিকল্পনা পাবনার উপ-পরিচালক এরশাদ আহমেদ নোমানী, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুর রহিম ও উপজেলা সমাসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান। এর আগে পরিবার পরিকল্পনা বিষয়ে ধর্মীয় বিধি বিধান উপস্থাপন করে বক্তব্য রাখেন মসজিদ ইমাম মাওঃ ফজলুর রহমান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
