এফএনএস স্পোর্টস: অর্জনের মুকুটে আরেকটি পালক যোগ হয়েছে এলেনা রিবাকিনার। ইটালিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন কাজাখস্তানের এই খেলোয়াড়। ফাইনালে রিবাকিনার প্রতিপক্ষ ছিলেন ইউক্রেনের আনহেলিনা কেলিনিনা। কিন্তু ম্যাচের মাঝপথে বাঁ পায়ে চোট পেয়ে কোর্ট ছাড়েন তিনি। এরপর আর চালিয়ে যেতে পারেননি খেলা। ওই সময় ৬-৪ ও ১-০ তে এগিয়ে ছিলেন গতবারের উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা। আসরে এ নিয়ে তৃতীয় ম্যাচ ওয়াকওভার পেলেন তিনি। এটি রিবাকিনার চতুর্থ ডব্লিউটিএ শিরোপা। এই জয়ে সেরা চার বাছাইয়ে থেকে ফরাসি ওপেন শুরু করবেন তিনি। আগামী ২৮ মে শুরু হবে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামটি। চলতি বছর দুর্দান্ত কাটছে ২৩ বছর বয়সী রিবাকিনার। এর আগে অস্ট্রেলিয়ান ওপেনে রানার্সআপ হন ও ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতেন তিনি।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
