স্টাফ রিপোর্টার : মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পাবনা সফরের সময়ে এডওয়ার্ড কলেজসহ শহরের নানা স্থানে শিশু আরহামের পক্ষ থেকে শিশুদের জন্য আহবান সম্বলিত বিলবোর্ডটি নজর কেড়েছে সকলের। সেখানে শিশুদের জন্য পূর্ণাঙ্গ একটি শিশু পার্কের জন্য আহবান জানানো হয়েছে রাষ্ট্রপতিকে। মহামান্য রাষ্ট্রপতির পাবনা সফরকে ঘিরে নানাস্থানে নানা বিলবোর্ড দেখতে পায় শালগাড়িয়া গোডাউন পাড়ার বাসিন্দা জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রাজিব সরকারের ছেলে মুহাম্মদ আরহাম সরকার পূর্ণ। সে শহরের পাথফেয়ার কিন্ডার গার্টেনের ছাত্র। সে স্কুল থেকে ফেরার পথে নানা রকমের বিলবোর্ডে নানা রকম লেখা পড়ে সে তার পিতাকে বলে সেও একটা দিয়ে চায় রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়ে কিছু লেখে। তখন তার কাছে জানতে চাইলে সে বলে মহামান্যকে শিশুদের জন্য একটা পার্ক করার কথা বলবো। পিতা প্রথমে রাজি না হলেও কান্নাকাটি শুরু করে দেয় শিশু আরহাম। এরপরে তার পিতা তাকে সাথে নিয়ে ডিজাইন করে বিলবোর্ডটি বের করে তাকে শান্ত করে। পরে এটা টাঙিয়ে দেওয়া হয় নানাস্থানে। আসলে এই শিশুটি যেনো এই শহরের সকল শিশুর পক্ষে দাবি তুলে ধরেছে। অভিভাবকেরা কোথায় নিয়ে যাবেন শিশুকে বেড়াতে, এ নিয়ে বড় পেরেশানিতে থাকেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা শেখ রাসেল শিশু পার্কের অবস্থা করুন। ওখানে থাকা শিশুদের বিনোদনের জন্য ব্যবহার হওয়া দুটো উপকরণই বন্ধ হয়ে আছে বছরের পর বছর। বরং লোহা মরচে ধরে ভেঙে মুচড়ে সেগুলো এখন ভয়ানক হয়ে রয়েছে কিন্তু দেখার কেউই নেই। এখানে নেই কোনো শিশু পার্ক যা ব্যথিত করে সকলকেই। একটা পূর্ণাঙ্গ ভালো শিশু পার্ক হোক এটা শিশু মুহাম্মদ আরহাম সরকার পূর্ণ এর মতো এই শহরের সকল শিশুর প্রত্যাশা। এটা হলে খুশি হন সকলেই যেনো বিনোদনের পাশাপাশি শিশুদের আনন্দ ও তাদের বিকশিত হবার ক্ষেত্র তৈরি হয়।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
