স্টাফ রিপোর্টার : বিশ^ মেডিটেশন দিবস পালিত হয়েছে পাবনায়। এ উপলক্ষে গতকাল দিনভর নানা কর্মসূচি পালন করে কোয়ান্টাম ফাউন্ডেশন। ২০২১ সাল থেকে বাংলাদেশ ও বিশে^র বিভিন্ন দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে এই দিনটি। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (২১ মে) জেলার ৩ টি স্থানে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় পালিত হয় বিশ^ মেডিটেশন দিবস। ভোর ৬ টায় পাবনা সদরের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু বিনোদন পার্ক, ঈশ^রদীর নবনির্মিত রূপপুর রেলওয়ে স্টেশনে এবং কাশিনাথপুর শহীদ নুরুল হোসেন ডিগ্রী কলেজে “ভালো মানুষ ভালো দেশ, স্বর্গভূমি বাংলাদেশ” বিষয়ক মেডিটেশন করার মধ্য দিয়ে বিশ^ মেডিটেশন দিবস উদযাপন করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, মেডিটেশন ব্রেনের ব্যায়াম। নিয়মিত মেডিটেশন চর্চার মাধ্যমে মনের ভিতরে জমে থাকা রাগ, ক্ষোভ, ঘৃনা, হিংসা নামক আবর্জনা বের করে দেয়। ফলে একজন মানুষ মনোদৈহিক রোগ থেকে মুক্তি লাভের পাশাপাশি লাভ করে মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থ্যতা অর্থাৎ টোটাল ফিটনেস। সবচেয়ে বড় বিষয় মেডিটেশন নিজের কাজকে সবচেয়ে ভালোভাবে করার সক্ষমতা সৃষ্টি করে। সারা বিশে^র প্রায় ৫০ কোটি মানুষ এখন নিয়মিত মেডিটেশন বা ধ্যান চর্চা করছে। এই মেডিটেশন আধুনিক মানুষের জীবনের অনূষঙ্গ। এদিকে, এই ধারাবাহিকতায় গত তিন দশক ধরে কোয়ান্টাম মেথড কোর্স- সচেতন গণমানুষের জীবনে মেডিটেশনকে টোটাল ফিটনেস প্রোগ্রামে পরিনত করতে পেরেছে। স্বাস্থ্য সুরক্ষায় মেডিটেশন ও যোগের কার্যকারিতা বৈজ্ঞানিকভাবে প্রমানিত হওয়ায় বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে যোগ মেডিটেশন সেবাকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে বিবেচনা করে স্বাস্থ্য সংশ্লিষ্ট চিকিৎসা ব্যবস্থার সাথেযারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের প্রতি বিশেষ নির্দেশনা প্রদান করেছে। মেডিটেশন চর্চার মাধ্যমে প্রতিটি মানুষ সফল ও ভালো মানুষ হয়ে বাংলাদেশকে আরো ভালো দেশে রূপান্তর করবে- এই প্রত্যাশায় বিশ^ মেডিটেশন দিবসের এবারের প্রতিপাদ্য- ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
