এফএনএস বিদেশ : ইউক্রেনের সেনাবাহিনী ও রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ পূর্বাঞ্চলীয় বাখমুতে তুমুল লড়াই করছে। দীর্ঘ প্রতীক্ষিত পাল্টা আক্রমণের আগে ৯ মাসের বেশি সময় পর শহরটিতে রুশদের ওপর হামলা চালাচ্ছে কিয়েভের সেনারা। ইউক্রেন বলেছেন, গত বৃহস্পতিবার তারা রাশিয়ার একাধিক হামলা প্রতিহত করে কিছু স্থানে ১ কিলোমিটার এগিয়েছে। ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, তার বাহিনীও বাখমুতের দিকে ১ হাজার ৩০০ ফুটের মতো অগ্রসর হয়েছে। শহর দখলের জন্য হামলা অব্যাহত রয়েছে। তিনি দাবি করেছেন, ওয়াগনার যোদ্ধারা ইউক্রেনের সেনাদের শেষ দূর্গতে ঠেলে দিচ্ছে। এটি শহরের পশ্চিমাংশে অবস্থিত। প্রিগোজিন অভিযোগ করেছেন, রাশিয়ার নিয়মিত সেনাবাহিনী শহরের উত্তর ও দক্ষিণে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে পিছু হটছে। এর ফলে রুশ সেনারা ঘেরাওয়ের মধ্যে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে। তার কথায়, দুর্ভাগ্যবশত, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সেনারা বাখমুতের উত্তরে ১ হাজার ৮৮০ ফুট পিছু হটেছে। এতে আমাদের একপাশ অরক্ষিত হয়ে যাচ্ছে। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বাখমুতে দেশটির সেনাদের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, তাদের বাহিনী সামরিক লক্ষ্য অর্জন করছে। এই মুহূর্তে আমরা বাখমুতের দক্ষিণ-পশ্চিমাংশের কিছু এলাকা নিয়ন্ত্রণ করছি। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার দিনভর হামলা চালিয়েছে রুশ সেনারা। নতুন শক্তি নিয়ে হামলা চালিয়েছে তারা। কিন্তু তাদের সব হামলা প্রতিহত করা হয়েছে। গত সপ্তাহে বাখমুতের কিছু এলাকায় রুশ সেনাদের অবস্থান ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে প্রিগোজিনের দাবি প্রত্যাখ্যান করেছে তারা। ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার বৃহস্পতিবার বলেছে, ইউক্রেনীয় সেনারা বাখমুতে পাল্টা আক্রমণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ওয়াগনার গ্রুপের সীমিত আক্রমণের বিচারে ইউক্রেনীয় পাল্টা আক্রমণে রাশিয়ার ব্যর্থতা প্রতীয়মান হচ্ছে। সূত্র: আল জাজিরা
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
