ভাঙ্গুড়া প্রতিনিধি : ভাঙ্গুড়ায় ভিজিটি কর্মসূচির ২৪ বস্তা চাল হতদরিদ্রদের না দিয়ে ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার দিলপাশার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই অভিযোগ করেছেন সদস্যরা। এর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত শুরু করেছেন। জানা যায়, ঈদের আগে সর্বশেষ ডিজিডি ও ভিজিএফ কর্মসূচির চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু গত সপ্তাহে চেয়ারম্যানের ব্যক্তিগত অফিসে ভিজিডি কর্মসূচির চাল থাকার বিষয়টি গ্রামবাসী ও ইউপি সদস্যরা জানতে পারে। এক পর্যায়ে গ্রামবাসী ও ইউপি সদস্যরা ওই অফিসের দরজা খুলে ২৪ বস্তা চাল পায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায় তারা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে বিষয়টি ব্যবস্থা নিবেন বলে অভিযোগকারীদের আশ্বস্ত করেন। দিলপাশার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক সপ্তাহ আগে অভিযোগ করেছি। কিন্তু চালের কোন সুরাহা হয়নি। চেয়ারম্যান বিষয়টি ধামাচাপা দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নানা অজুহাত দিচ্ছে। অভিযোগের বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান বলেন, সুবিধাভোগীদের সঞ্চয়ী ব্যাংক হিসাব না থাকায় এবং সংশোধনীর জন্য কয়েকজন ভিজিডি কার্ডধারীর চাল দেওয়া হয়নি। তাদের ব্যাংক হিসাব খোলা হলেই চাল দিয়ে দেওয়া হবে। কিন্তু ইউপি সদস্যরা অহেতুক চাল নিয়ে মিথ্যা গুজব ছড়াচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, চেয়ারম্যানের অফিসে সরকারি চাল রাখার বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
