সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরের বিভিন্ন রুটের যাত্রীবাহী অটোবাইকে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। এতে ওই সকল রুটের যাত্রীরা দিশেহারা হয়ে পড়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার সুজানগর-চিনাখড়া সড়কের দূরত্ব ১১কিলোমিটার। অথচ মাত্র ১১কিলোমিটার ওই সড়কে যাত্রী প্রতি ৪০টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। সম্প্রতি অনুষ্ঠিত ঈদের মধ্যে আরো বেশি ভাড়া নেওয়া হয়। ওই সময় ঈদ বকশিশের নামে ১১কিলোমিটার ওই সড়কে যাত্রী প্রতি ৫০টাকা করে ভাড়া আদায় করা হয়। একই অবস্থা পাবনা-সুজানগর, সুজানগর-নাজিরগঞ্জ, কাদোয়া-চিনাখড়া এবং সুজানগর-বোনকোলা সড়কেও। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল মজিদ বলেন গ্যাসের দাম না বাড়লেও ওই সকল রুটের অটোবাইক চালকরা নানা অজুহাতে যাত্রীদের কাছ থেকে মাত্রাতিরিক্ত ভাড়া আদায় করছেন। উপজেলার মানিকহাট গ্রামের ভুক্তভোগী যাত্রী আব্দুল আজিজ বলেন ওই সকল রুটের মধ্যে কেবল পাবনা-সুজানগর সড়কের দূরত্ব ২২কিলোমিটার। তাছাড়া অন্যান্য সড়কের দূরত্ব ১১ থেকে ১৪কিলোমিটারের মধ্যে। অথচ ওই সকল সড়কে যাত্রী প্রতি ৪০ থেকে ৫০টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। বিশেষ করে এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চুপ থাকায় অটোবাইক চালকরা ইচ্ছামতো ভাড়া আদায় করছে। এ নিয়ে মাঝেমধ্যে যাত্রী এবং চালকদের মধ্যে ঝগড়া বিবাদও হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন মাত্রাতিরিক্ত ভাড়া আদায়কারী অটোবাইক চালকদের বিরুদ্ধে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
