স্টাফ রিপোর্টার : পাবনা জেলা বিএনপির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় নির্বাহী পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার হাবিবুর রহমান তোতার প্রথম মৃত্যুবার্ষিক আজ। গত বছরের এই দিনে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। জেলাতে জাতীয়তাবাদী রাজনীতিকে সুসংগঠিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পাবনার বিএনপি নেতা তোতা এ নামে তিনি দেশের বিএনপির রাজনীতির সাথে জড়িতদের কাছে পরিচিত ছিলেন। ব্যাক্তিজীবনে তিনি সাধারন মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। নিজের দলের নেতাকর্মীদের পাশাপাশি ভিন্ন দলের ও ভিন্ন মতের মানুষদের সাথেও ছিলো তার পারস্পরিক শ্রদ্ধাবোধের সম্পর্ক। রেডক্রিসেন্ট সোসাইটি,পাবনা রাইফেল ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন তিনি। মরহুম হাবিবুর রহমান তোতার পরিবারের পক্ষ তার জন্য সকল পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
