আটঘরিয়া প্রতিনিধি : আটঘরিয়া উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নতুন বছরে এক জানুয়ারি শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ করা হয়েছে। সকালে উপজেলা সদর দেবোত্তর কবি বন্দে আলী মিয়া বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন আটঘরিয়া আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন, উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মুকুল হোসেন জিন্নাহ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম রাঙা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শাজাহান আলী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুনতাকিমুর রহমান, ইউআরসি কামরুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার শিপ্রা রানী মন্ডল, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাতাব উদ্দিন, দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, আটঘরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল হোসেন খান, দেবোত্তর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম প্রমূখ। উক্ত বই বিতরণ উৎসবে অভিভাবক ছাত্র ছাত্রীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এসময় ইউএনও মাকসুদা আক্তার মাসু বলেন, একই সাথে উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে উৎসব মুখর পরিবেশে বিনামুল্যে বই বিতরন করা সম্পন্ন হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
