পাবনা সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের ইসলামগাতি গ্রামে শহিদুল ইসলাম নামের একজন কৃষকের জমি থেকে ধান কেটে দিয়েছে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। গতকাল পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রুহুল আমিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা। ধান কেটে দেবার পরে তা মেশিনের মাধ্যমে মাড়াই করে ঘরে তুলে দেন কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছায় শ্রম দেওয়া স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সাবেক ভিপি আব্দুল আজিজ, সহ-সভাপতি নাছিম ফকির, যুগ্ন সম্পাদক সায়হাম খান, সাংগঠনিক সম্পাদক শেখ সিরাজুল ইসলাম শুভ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, গ্রন্থনা প্রকাশনা সম্পাদক নুরুন্নবী নিবিড়, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক দেওয়ান মাহবুবুল ইসলাম, প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক রেজাউল করিম রেজা, উপ-দপ্তর সম্পাদক হাসিবুর রহমান তুষার, উপ আইন সম্পাদক ইফতেখার মাহমুদ, সদস্য নিয়ন খান, সদস্য ইমরান হোসেন শান্ত, আটঘরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা পাপ্পু, স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন, রনিসহ আরো অনেকে অংশ নেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
