স্টাফ রিপোর্টার : চাটমোহরে ঈদের পরদিন এক মহিলার কাছ থেকে ছিনতাই হওয়া সোনা উদ্ধারের পাশাপাশি ছিনতাই কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে থানা পুলিশ। এ ঘটনার সাথে জড়িত দুই ছিনতাইকারীসহ ৩ জনকে শনিবার গ্রেপ্তার এবং চাটমোহর সোনাপট্টির আপন জুয়েলার্সের মালিক নীলমণি কুন্ডু আরাধনাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। থানা সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরের পরদিন (২৩ এপ্রিল) সন্ধ্যায় চাটমোহর উপজেলার কুবিরদিয়ার এলাকায় ঝর্না খাতুন নামের এক মহিলার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী। ভ্যানিটি ব্যাগে ৬ ভরি স্বর্ণালংকার ও একটি মোবাইল ফোন ছিল। ঘটনার ১০ দিন পর গোপন সংবাদের ভিত্তিতে চাটমোহর থানা পুলিশ ভাঙ্গুড়া উপজেলায় অভিযান চালিয়ে এক ছিনতাইকারী ও এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্যমতে ফরিদপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় অপর ছিনতাইকারীকে। গ্রেপ্তারকৃত ছিনতাইকারী হলেন ভাঙ্গুড়া পৌরসভার দক্ষিণ মেন্দা গ্রামের ফরিদ কমিশনারের ছেলে শফিকুল ইসলাম ও ফরিদপুর উপজেলার সোনাহারা গ্রামের আসাদুজ্জামানের ছেলে আব্দুল আহাদ ওরফে আকাশ এবং ভাঙ্গুড়া বাজারের স্বর্ণ ব্যবসায়ী দক্ষিণ মেন্দা গ্রামের ওমর আলীর ছেলে আব্দুল আলী ওরফে আব্দুল্লাহ। পুলিশ স্বর্ণ ব্যবসায়ী ওমর আলীর তথ্য মতে চাটমোহর পৌর সদরের সোনাপট্টির আপন জুয়েলার্স থেকে ১ ভরি ৭ আনা সোনা উদ্ধার করে। আপন জুয়েলার্সের মালিক নীলমণি কুন্ডু আরাধনাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এছাড়া ছিনতাইকারী আকাশের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করে। কোন সংপৃক্ততা না থাকায় নীলমণি কুন্ডু আরাধনাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন জানান, ছিনতাই হওয়ার পর থেকে পুলিশ ছিনতাইকৃত মালামাল উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারে মাঠে নামে। বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ ছিনতাইকারীসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। প্রেপ্তারকৃতদের রোববার (৭ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
