উত্তরবঙ্গের বৃহত্তম পাবনার ঐতিহ্যবাহী চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমপ্লেক্স কমিটির উদ্যোগে শনিবার ‘চাঁপা মসজিদ হজ্ব প্রশিক্ষণ’ কর্মশালা অনষ্ঠিত হয়। শুরুতেই চাঁপা মসজিদের ইমাম হাফেজ মো. আব্দুল হান্নান পবিত্র কোরান তেলাওয়াত করেন এবং এরপর পাবনা ইসলামিক ফাউন্ডেশন এর উপপরিচালক মাওলানা মো. ইমামুল ইসলাম কর্মশালার উদ্বোধন করেন। তিনি সরকারি হজ্ব ব্যবস্থাপনা এবং বিধি নিষেধ সম্পর্কে আলোকপাত করেন। হজ্বের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বয়ান করেন চাঁপা মসজিদ এর খতিব হাফেজ মাওলানা মো. ছিবগাতুল্লাহ এবং হ্জযাত্রিদের চিকিৎসা বিষয়ে বক্তব্য দেন কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তণ অধ্যক্ষ প্রফেসর ডা. মো. ইফতেখার মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপা মসজিদ এর মোতয়াল্লি আলহাজ্ব মো. হারুন উর রশিদ খান। মসজিদ কমিটির সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মসজিদ কমিটির সদস্য পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, পৌর মেয়র মো. শরিফ উদ্দিন প্রধান, প্রবীণ সদস্য পাবনা কলেজের অধ্যক্ষ(অব.) আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস, আলহাজ্ব মোকতার হোসেন, আলহাজ্ব শফিউদ্দিন আহমেদ। হজ¦ প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা কামিল মাদ্রাসার সহকারি অধ্যাপক ও মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসেন। এসময় অন্যদের মধ্যে মসজিদ পরিচালনা পরিষদের সদস্য মো. মাহবুবুল আলম রতন, আবুল হোসেন, আলহাজ্ব আশরাফুল ইসলাম খান মিলন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোখাফ্ফার হোসেন, আজাদ ডাব্লু প্রমুখ উপস্থিত ছিলেন। ২ শ’ মহিলাসহ প্রায় ৭ শ’ হজ্ব গমনেচ্ছু প্রশিক্ষণার্থী এই কর্মশালায় অংশ নেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
