ইমাম গায্যালী গার্লস স্কুল এন্ড কলেজে মাধ্যমিক শাখায় (৬ষ্ঠ ও ৭ম শ্রেণী) অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সুরাইয়া সুলতানা। সমাবেশে উপস্থিত ছিলেন মাধ্যমিক শাখার সকল শিক্ষকবৃন্দ ও অভিভাবকগন। অধ্যক্ষ মহোদয় ছাত্রীদের সাফল্যময় জীবন গড়তে অভিভাবকদের গুরুত্ব তুলে ধরে নানা বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। সহকারী প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমান তার মূল্যবান বক্তব্যে ছাত্রীদের শিক্ষা জীবনে শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে যে ধরনের সুযোগ সুবিধা বা দিক নির্দেশনার দরকার সে বিষয়ে গুরুত্ব দিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এছাড়াও শ্রেণী শিক্ষকগন তাদের ছাত্রীর অভিভাবকদের নানা পরামর্শ ও তাদেরকে তাদের সন্তানদের সহযোগিতা ও শাসন করার বিষযে নানা পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন। শিক্ষকদের মধ্য থেকে মুল্যবান বক্তব্য রাখেন সিনিয়র সহকারী শিক্ষক মোবাশে^রা খাতুন, উম্মে হাবিবা, রিজিয়া খাতুন, নাসরিন ইয়াসমীন, সুলতানা আক্তার, সুলতানা পারভীন ইতি, মোস্তাফিজুর রহমান, আসাদুজ্জামান প্রমুখ। অভিভাবকদের মধ্য থেকে নিজের সন্তানদের বিষয়ে পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন মোঃ ওহিদুজ্জামান খান, মোঃ মনছুর আলম, রুমা পারভীন, পাপিয়া পারভীন। সমাবেশটির সার্বিক পরিচালনায় ছিলেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল মান্নান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
