এফএনএস স্পোর্টস: পাঁচ বছরে ৬২ ইনিংসে প্রথমবার মুম্বাই ইন্ডিয়ান্সের ওপেনিংয়ে দেখা গেলো না রোহিত শর্মাকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে শনিবার তিনে ব্যাটিংয়ে নামলেন। টানা দ্বিতীয় ম্যাচে খুলতে পারেননি রানের খাতা। তাতে অনাকাক্সিক্ষত রেকর্ডে উঠলো তার নাম। অস্ট্রেলিয়ার ব্যাটার ক্যামেরন গ্রিনকে ওপেনিংয়ে পাঠান রোহিত। দ্বিতীয় ওভারেই তুষার দেশপান্ডে মুম্বাইয়ের নতুন ওপেনারকে ৬ রানে বোল্ড করেন। ক্রিজে নামেন রোহিত। কিন্তু ২২ গজে তিনি ছিলেন মাত্র ৯ মিনিট। দীপক চাহার তৃতীয় ওভারে আরেক ওপেনার ইশান কিষাণকে (৭) ফেরানোর দুই বল পর রোহিতকে থামান। ল্যাপ শট খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে রবীন্দ্র জাদেজার হাতে ধরা পড়েন মুম্বাই অধিনায়ক। ৩ বল খেলেও রানের খাতা না খুলে বিদায় নেন রোহিত। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষেও ডাক মারেন তিনি। টানা দুই ম্যাচে শূন্য রানে বিদায় নিয়ে আইপিএলে সবচেয়ে বেশি ডাকের রেকর্ড গড়ে ফেলেন ডানহাতি ব্যাটার। ১৬তম ডাক মেরে রোহিত পেছনে ফেলেছেন সুনীল নারিন, দিনেশ কার্তিক ও মানদীপ সিংকে। তিনজনই ১৫টি করে ডাক মেরেছেন। এবার এককভাবে এই আসনটিতে বসলেন মুম্বাই অধিনায়ক। রোহিত ২.৫ ওভারে ১৪ রানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। নেহাল ওয়াধেরার (৬৪) একার লড়াইয়ে ৮ উইকেটে ১৩৯ রান করে মুম্বাই। ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
