স্টাফ রিপোর্টার : বছরের প্রথম দিনে চাটমোহরে সকল প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। তবে সকল শ্রেণীর সব বিষয়ের বই পায়নি শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, চাটমোহর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, সেন্ট রীটাস হাইস্কুল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আফ্রাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা ও সামাদ সওদা মহিলা দাখিল মাদ্রাসায় উপজেলা চেয়ারম্যান আবদুল হামিদ মাস্টার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মমতাজ মহল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মগরেব আলী, উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান ও অ্যাকাডেমিক সুপারভাইজার গোলাম মোস্তফা নতুন বই বিতরণ করেন। এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু শিক্ষা কেন্দ্রসহ উপজেলার সকল স্কুল-মাদ্রাসায় বই বিতরণ করা হয়। সকল শ্রেণীর শিক্ষার্থীরা সবগুলো বিষয়ের বই না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার। এ উপজেলায় প্রাথমিকে বইয়ের চাহিদা ৩ লাখ ৩ হাজার ৯০০ টি। সেখানে পাওয়া গেছে ১ লাখ ২ হাজার ৩৫০টি। এরমধ্যে প্রাক-প্রাথমিকে শুধু এক্সারসাইজ খাতা পাওয়া গেছে। এ ছাড়া ৩য় শ্রেণীর জন্য ইংরেজী, পরিবেশ পরিচিতি ও ধর্ম এবং চতুর্থ শ্রেণীর জন্য ইংরেজি, সমাজ বিজ্ঞান ও ধর্ম বই পাওয়া গেছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে বইয়ের চাহিদা ৫ লাখ ১৫ হাজার ১৬৫টি। পাওয়া গেছে ৩ লাখ ১২ হাজার ৭৫৮টি। এই বই দিয়েই পাঠ্যবই উৎসব করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মগরেব আলী জানান, চাহিদা অনুযায়ী সম্পূর্ণ বই আসেনি। উৎসবমূখর পরিবেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, চাহিদা অনুযায়ী সম্পূর্ণ বই এসে পৌঁছেনি। সার্বক্ষনিক যোগাযোগ অব্যাহত রেখেছি। আশাকরি শীঘ্রই পেয়ে যাবো। যেগুলো পাওয়া গেছে, তা বিতরণ করা হচ্ছে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
