এফএনএস বিনোদন: স্টার জলসার নতুন সিরিয়াল ‘মেয়েবেলায়’ একটি যৌথ পরিবারের অসুখী এবং অসুস্থ গৃহবধূর চরিত্রের মাধ্যমে অনেক বছর পর আবার অভিনয়ে ফিরে এসেছেন রূপা গাঙ্গুলী।সিরিয়ালটির গল্প অনুসারে ছেলের নতুন বিয়ের পর থেকেই শুরু হয়েছে এক টানাপোড়েন। ছেলের বৌকে পছন্দ করছেন না শাশুড়ি। এমন চরিত্রে রূপাকে মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তাই গুঞ্জন ছিলো মুখবদল হতে পারে বীথির। শেষ পর্যন্ত হলোও তাই। বেশ কয়েকদিন দেখা না পাওয়ার পর অবশেষে বীথি যখন ফিরলো, তখন রূপার জায়গায় নতুন বীথি হলেন অভিনেত্রী অনুশ্রী দাস। শোনা যাচ্ছে রূপা নিজেই এই চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। তার রাজনৈতিক কর্মব্যস্ততা যেমন একটা কারণ, তেমনই শোনা যাচ্ছিলো, ধারাবাহিকে বীথি চরিত্রটিকে যেভাবে দেখানো হচ্ছিলো, তা মোটেই পছন্দ ছিলো না রূপার। অন্যদিকে অনুশ্রী দাস ছোট পর্দার পরিচিত মুখ। ‘এক্কা দোক্কা’ থেকে ‘মোহর’, ‘বালিঝড়’, ‘খড়কুটো’ ধারাবাহিকে অবিনয় করেছেন তিনি। এ বার বীথির চরিত্রে দেখা যাবে অনুশ্রীকে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
