স্টাফ রিপোর্টার : নতুন রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিনের পাবনা প্রেসক্লাবে আগমন উপলক্ষে এক প্রস্তুতি সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। আগামী ১৬ মে মঙ্গলবার বিকেল ৫ টায় তিনি পাবনা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে প্রেসক্লাবে মতবিনিময় করবেন। মহামান্য রাষ্ট্রপতি পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য। প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় স্বাগত বক্তব্য দেন পাবনা প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। এ ছাড়া বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, সাবেক সভাপতি রুমী খন্দকার, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ, সাংবাদিক জহুরুল ইসলাম, কামাল আহম্মেদ সিদ্দিকী, আব্দুল জব্বার, এবাদত আলী, ছিফাত রহমান সনম, কাজী মাহবুব মোর্শেদ বাবলা, আব্দুল হামিদ খান, ড. নরেশ মধু, রিজভী জয় প্রমুখ। আগামী ১৫ মে চার দিনের সরকারি সফরে পাবনা আসবেন রাষ্ট্রপতি মোহা. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে গোটা পাবনায় জেলার সর্বত্র সাঁজ সাঁজ রব পড়ে গেছে। চারদিকে চলছে উৎসব আমেজ।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
