পাবনা পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহজাহান মামুনের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক ও সাংসদ গোলাম ফারুক প্রিন্স, সহ-সভাপতি এ্যাডঃ বেলায়েত আলী বিল্লু উপস্থিত ছিলেন। সভায় আগামী ১৬ মে মহামান্য রাষ্ট্রপতি পাবনার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা মোহা. সাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের সরকারী এডওয়ার্ড কলেজ মাঠে নাগরিক সম্বর্ধনা সফল ও স্বার্থক করার লক্ষ্যে পৌর আওয়ামী লীগ পৌর ১৫টি ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে আগামী ১৬ মে মহামান্য রাষ্ট্রপতির নাগরিক সম্বর্ধনা সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ৬ মে শনিবার থেকে ১৩ মে শনিবার পর্যন্ত প্রতিদিন ২টি ওয়ার্ডে বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। সভায় সকলকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে জামাত, বিএনপির সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করার আহ্বান জানানো হয়। সভায় পৌর আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ বক্তব্য দেন। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
