জনপ্রয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    Facebook Twitter Instagram
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    Facebook Twitter LinkedIn Pinterest RSS
    Dainik Ichhamoti
    Leaderboard Ad
    • প্রচ্ছদ
    • স্থানিয়
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • খেলাধুলা
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • জীবন-যাপন
    • বিবিধ
    Dainik Ichhamoti

    আলোড়ন ফেলেছে ‘মহানগর ২’

    0
    By Dainik Ichhamoti on April 30, 2023 বিনোদন

    এফএনএস বিনোদন : পুলিশের একজন ওসিকে থানা থেকে উঠিয়ে এনে অজ্ঞাত স্থানে আটকে রেখে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ এবং তার অতীত কাহিনি নিয়ে নির্মিত ‘মহানগর ২’ ওয়েব সিরিজ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের দর্শকদের মধ্যে বেশ আলোড়ন ফেলেছে। কোনো একটি গোয়েন্দা সংস্থার ‘গোপন ডিটেনশন সেন্টারে’ কিভাবে জিজ্ঞাসাবাদ হয় এবং সেখানে কিভাবে বিভিন্ন ব্যক্তির টেলিফোন কথোপকথন রেকর্ড করা হয়, তার একটি ধারণা দেয়া হয়েছে ‘মহানগর ২ সিরিজের’ মাধ্যমে। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কোনো নাটক, সিনেমা কিংবা ওয়েব সিরিজ নিয়ে এতটা আলোচনা হয়নি। গণমাধ্যম বিশ্লেষক ও দর্শকরা বলছেন, মহানগর ২ সিরিজে যেসব বিষয় উঠে এসেছে সেগুলো যেন সমসাময়িক বাংলাদেশের প্রতিচ্ছবি। এই সিরিজের কেন্দ্রীয় চরিত্র ওসি হারুন দর্শকদের কাছে পরিচিত একটি নাম হয়ে উঠেছে। একজন সংসদ সদস্যের সাথে মেয়রের দ্বন্দ্ব, মানুষজনকে উঠিয়ে নিয়ে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে জিজ্ঞাসাবাদ, একজন শীর্ষস্থানীয় ধনী ব্যবসায়ীর সন্তানের বেপরোয়া আচরণ – এসব বিষয় উঠে এসেছে মহানগর ২ সিরিজের মাধ্যমে। বিশ্লেষকরা বলছেন, মহানগর ২ সিরিজে যেসব চরিত্র কিংবা বিষয়বস্তু তুলে ধরা হয়েছে সেগুলোর সাথে বাস্তবের চরিত্র এবং ঘটনা মেলাতে কোনো অসুবিধা হচ্ছে না। ‘বাংলাদেশে গত ১০ বছরে যা ঘটেছে তার অনেক বিষয় এই মহানগর সিরিজের মাধ্যমে উঠে এসেছে,’ বিবিসি বাংলাকে বলেন চলচ্চিত্র ও মিডিয়া বিশ্লেষক ফাহমিদুল হক। ‘একজন বিলিয়নিয়রের কাণ্ড-কীর্তি, ইন্টেলিজেন্স (গোয়েন্দা) বিভাগের কাণ্ড-কীর্তি, একজন নারী মেয়র ও একজন এমপির মধ্যে দ্বন্দ্ব – এসব কিছু উঠে এসেছে এখানে।’
    মহানগর সিরিজ কি ব্যতিক্রমী?
    বাংলাদেশে তৈরি নাটক ও সিনেমার বড় অংশ মূলত প্রেমকাহিনী নির্ভর। বাস্তব ঘটনার দ্বারা প্রভাবিত হয়ে নাটক কিংবা সিনেমা তৈরির নজির খুব একটা দেখা যায় না। বিশেষ করে যেসব ঘটনার সাথে রাজনীতির সম্পৃক্ততা থাকে সেসব বিষয় এড়িয়ে চলতে পছন্দ করেন নির্মাতারা। সে দৃষ্টিতে ‘মহানগর ২’ সিরিজকে ব্যতিক্রম হিসেবে বর্ণনা করছেন অনেকে। বাংলাদেশে গত ১০ বছরে বহু মানুষ নিখোঁজ হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের পরিবারগুলোর দাবি হচ্ছে, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা তাদের তুলে নিয়ে তাদের ‘গুম’ করেছে। বছরের পর বছর ধরে অনেকের কোনো খোঁজ নেই। এই তালিকায় সরকার-বিরোধী রাজনীতিবিদ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আছে। ‘আমি সময়টা ধরার চেষ্টা করেছি। আমরা যে সময়ের ভেতর দিয়ে যাচ্ছি কিংবা যে সময়টা আমাদের ভেতর দিয়ে যাচ্ছে,’ বিবিসি বাংলাকে বলেন ‘মহানগর ২’ সিরিজের পরিচালক আশফাক নিপুণ। মহানগর সিরিজে দেখানো হয়েছে ওসি হারুনের পাশাপাশি আরো একজন ব্যবসায়ীকে বিমানবন্দর থেকে তুলে এনে গোয়েন্দা সংস্থার কার্যালয়ে ঘণ্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। সে ব্যক্তি জানেন না তার অপরাধ কী? এমনকি কারা তাকে তুলে এনেছে সেটিও তিনি জানেন না। বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সম্প্রতি যা দেখা গেছে মহানগর ২ সিরিজ যেন সেটির প্রতিচ্ছবি, এমনটাই বলছেন ফেরদৌস আরা রুমি, যিনি এই সিরিজের একজন দর্শক। ‘এসব ঘটনা নিকট অতীতে ঘটেছে। আমরা এগুলো ভুলে যাইনি। এই সিরিজটা দেখে মানুষ ঘটনাগুলো রিলেট করতে পারছে,’ বলেন তিনি। গল্পের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ীর ছেলের বেপরোয়া জীবন। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মেয়েটিকে খুঁজে শায়েস্তা করার জন্য হন্যে হয়ে খুঁজছেন ধনাঢ্য ব্যবসায়ীর ছেলে। তাকে এই কাজে সহায়তা করছে গোয়েন্দা সংস্থার অফিসে কর্মরত এক ব্যক্তি।
    এই চরিত্রটিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে অনেকেই এর সাথে বাস্তব চরিত্রের মিল খুঁজে নিচ্ছেন। পরিচালক আশফাক নিপুণ বলেন, তিনি গল্পের প্রয়োজনে নানা চরিত্র উপস্থাপন করেছেন। অনেক চরিত্র বাস্তবতা দ্বারা প্রভাবিতও হয়েছে তাতে কোনো সন্দেহ নেই। ‘কে কী মেসেজ পেয়েছে, সেটা দর্শকদের উপর নির্ভরশীল। দর্শক এটা নিয়ে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ করছে, সে স্বাধীনতা তাদের আছে,’ বলেন নিপুণ। ওসি হারুন চরিত্র ও ক্ষমতার কাঠামো গল্পের মূল চরিত্র ওসি হারুন। এ ভূমিকায় ছিলে অভিনেতা মোশারফ করিম। তাকে নিয়ে একটা গল্প তৈরি হয়েছে। পরিচালক নিপুণ বলেন, সে গল্প আশপাশের উদাহরণ কিংবা পারিপার্শ্বিকতা দ্বারা প্রভাবিত হতে পারে। গল্পের চরিত্রে ওসি হারুনকে উপস্থাপন করা হয়েছে একজন ধূর্ত ও স্মার্ট পুলিশ কর্মকর্তা হিসেবে। সে তার ক্ষমতা ও বলয়ের মধ্যে সবকিছু করার চেষ্টা করে। তিনি তার চেয়ে কম ক্ষমতাবান ব্যক্তিদের সাথে সংঘাতে যায় না। তার চেয়ে যারা বেশি ক্ষমতাবান, তাদের সাথে ওসি হারুনের লড়াই। মহানগর-১ সিরিজে দেখানো হয়েছিল, ওসি হারুন তার থানায় সর্বেসর্বা। তাকে টেক্কা দেয়ার কেউ ছিল না। থানায় যা ইচ্ছে তাই করতে পারে ওসি হারুন। পাওয়ার স্ট্রাকচার বা ক্ষমতার কাঠামোর সম্পর্কে ওসি হারুন ততটা অবগত ছিল না। মহানগর-২ সিরিজে দেখানো হয়েছে, ক্ষমতার উপরেও ক্ষমতা আছে। ওসি হারুনকে যারা তুলে এনেছে তারা আরো ক্ষমতাবান। ‘সিস্টেমের কোণায় কোণায় ভূত। ভূতের উপরেও ভূত আছে। বাপের উপরেও বাপ আছে,’ বলেন আশফাক নিপুণ।
    বাংলাদেশে মত প্রকাশ ও রাজনৈতিক স্বাধীনতা গত এক দশকে অনেকটা সংকুচিত হয়েছে বলে দেশে ও আন্তর্জাতিক মহলে বেশ সমালোচনা আছে। ক্ষমতাবান কিংবা ক্ষমতার কাঠামোকে প্রশ্ন করার ক্ষেত্রে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। মহানগর ২ তৈরির ক্ষেত্রেও পরিচালক আশফাক নিপুণকে সম্ভাব্য ঝুঁকি নিয়ে ভাবতে হয়েছে। ‘সকল গোষ্ঠীকে খুশি করে এ ধরনের গল্প বলা যায় না। অনেকে খুশি হবে, আবার কেউ না কেউ অখুশি হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে রিস্ক নিতে হয়,’ বলেন নিপুণ।
    অতীত অভিজ্ঞতা ভালো নয় : গত কয়েক বছরে বাংলাদেশে বিভিন্ন স্পর্শকাতর ঘটনার উপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করেছেন কেউ কেউ। কিন্তু সেগুলোর ফলাফল ভালো হয়নি। দশ বছর আগে ঢাকার কাছে সাভারে রানা প্লাজা বিধ্বস্ত হয়ে ১১০০’র বেশি শ্রমিক নিহত হয়েছিল। সে ঘটনা নিয়ে নজরুল ইসলাম খান নামের একজন পরিচালক ‘রানা প্লাজা’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেছিলেন। কিন্তু সে সিনেমা আর কখনো মুক্তি পায়নি। বিষয়টি নিয়ে পরিচালক দীর্ঘ আইনি লড়াই করলেও তাতে কোনো কুল-কিনারা হয়নি। প্রায় সাত বছর আগে ঢাকার গুলশান এলাকায় হোলি আর্টিজান বেকারিতে উগ্রবাদী হামলা নিয়ে ‘শনিবার বিকেল’ নামে একটি চলচ্চিত্র নির্মাণ করেন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। কিন্তু জাতীয় চলচ্চিত্র সেন্সর বোর্ড সেটির ছাড়পত্র দেয়নি। তিন বছর আগে ‘নবাব এলএলবি’ নামের চলচ্চিত্র নির্মাণ করেছিলেন পরিচালক অনন্য মামুন। পুলিশকে হেয় করার অভিযোগ তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা হয়। ফলাফল হিসেবে কারাগারে যেতে হয়েছিল মামুনকে।

     

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Dainik Ichhamoti

    Related Posts

    মা হওয়ার অনুভূতি নিয়ে যা জানালেন কিয়ারা

    ‘উৎসব’এর উপর পাইরেসির থাবা

    সেই ‘আরমান মনসুর’কে নিয়ে সিনেমা নির্মাণের আভাস দিলেন সিয়াম

    Leave A Reply Cancel Reply

    Print
    Print
    সর্বশেষ
    • বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
    • আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
    • বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
    • উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
    • জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
    • সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
    • মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
    • ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
    • ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিবিজড়িত দুই ভবনের নিলাম স্থগিত
    • সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও যানজট নিরসনে ট্রাফিক পুলিশদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
    জনপ্রিয়
    December 26, 2022

    মা মন্দিরের কার্যনির্বাহী পরিষদের সভায় সভাপতি উত্তম জোয়াদ্দার জানালেন বিতর্কের অবসানে অবকাঠামো উন্নয়ন হলেও সেখানে পরিবারসহ উঠবেন না

    December 26, 2022

    যুগীপাড়ার বিধবা বৃদ্ধা পুস্প রাণী দেবনাথ ভাতা পাবেন আর কতো বছর বয়স হলে

    December 28, 2022

    ভূমি নামজারিতে ঘুষ দিতে হয় ৫ থেকে ১০ হাজার টাকা ভাঙ্গুড়ায়

    December 28, 2022

    ৩০ কেজি ৩ শ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক সলঙ্গায়

    June 8, 2026

    বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব

    December 28, 2022

    ৭ টি দেশীয় ওয়ান শুটার গান ও অস্ত্র তৈরির সরমঞ্জামাদিসহ সন্ত্রাসী গ্রেফতার চক পৈলানপুরে

    December 28, 2022

    দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি প্রিন্স

    December 28, 2022

    ৪ বীর কন্যাকে গরু ও ১ জনকে বাড়ী প্রদান করলো চেষ্টা

    December 28, 2022

    ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    December 28, 2022

    আবারও মা হলেন শার্লিন ফারজানা

    বর্ষপঞ্জি
    April 2023
    S S M T W T F
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728
    2930  
    « Mar   May »
    আর্কাইভ
    • June 2026
    • April 2026
    • March 2026
    • February 2026
    • January 2026
    • December 2025
    • November 2025
    • October 2025
    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025
    • March 2025
    • February 2025
    • January 2025
    • December 2024
    • November 2024
    • October 2024
    • September 2024
    • August 2024
    • July 2024
    • June 2024
    • May 2024
    • April 2024
    • March 2024
    • February 2024
    • January 2024
    • December 2023
    • November 2023
    • October 2023
    • September 2023
    • August 2023
    • July 2023
    • June 2023
    • May 2023
    • April 2023
    • March 2023
    • February 2023
    • January 2023
    • December 2022
    সম্পাদক ও প্রকাশক : মোছাঃ রোকেয়া বেগম, নির্বাহী সম্পাদক : মোসতাফা সতেজ, বার্তা সম্পাদক : আঁখিনূর ইসলাম রেমন, ব্যবস্থাপনা পরিচালক : মোখলেছুর রহমান খান। ফোন : ০২৫৮৮৮৪৪০১১, মোবাইল : ০১৭১২-৪০৬০০৯, ০১৭২১-৮০১৬১৪। Email : dichhamoti@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.