এফএনএস বিনোদন : ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ৩৬তম জন্মদিন। বিশেষ এ দিনের আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামের স্টোরিতে ভক্তদের উদ্দেশ্যে একটি সেলফি শেয়ার করেছেন তিনি। একটি কালো পোশাকে অগোছালো খোপায় ফ্রেমবন্দি হতে দেখা গেছে তাকে। ছবির সঙ্গে ভক্তদের জন্য একটি মিষ্টি বার্তাও শেয়ার করে সামান্থা লিখেছেন, এটি একটি ভালো বছর হতে চলেছে। এছাড়াও নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি অ্যালবাম শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে অক্সিজেন মাস্কসহ অভিনেত্রীর একটি ছবি ধরা পড়েছে। তার থেরাপি সম্পর্কে ধারনা দেওয়ার জন্য একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। অ্যালবামের শেষে শেয়ার করেছেন রবীন্দ্রনাথের একটি বাণী, যেখানে লেখা আছে, যে গাছ লাগায়, সে জানে যে সে কখনোই তাদের ছায়ায় বসবে না, সে অন্তত জীবনের অর্থ বুঝতে শুরু করেছে। সবশেষ লন্ডনে সিটাডেল সিনেমার প্রিমিয়ারে দেখা গিয়েছিল সামান্থাকে। প্রিয়াঙ্কা চোপড়া ও বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন তিনি। প্রিমিয়ারে ভিক্টোরিয়া বেকহ্যামের ডিজাইন করা একটি কালো কো অর্ড পোশাকে সবার নজর কেড়েছেন এ নায়িকা। সামান্থা তার ইনস্টাগ্রাম থেকে সিটাডেল পরিবারেরও একটি ছবি শেয়ার করেছেন। টিম সিটাডেলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লিখেছেন, লন্ডনে সিটাডেলের গ্লোবাল প্রিমিয়ারে বিশ্বের সেরাদের মধ্যে থাকতে পেরে আমি সত্যিই খুশি। সিটাডেল ইউনিভার্সের অংশ হতে পেরে আমি সত্যিই ভাগ্যবান।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
