সুজানগর (পাবনা) প্রতিনিধি ঃ মধু মাস হিসেবে খ্যাত জ্যৈষ্ঠ মাস আসার আগেই পাবনার সুজানগরের বিভিন্ন হাট-বাজারে অবাধে কেমিক্যাল দিয়ে পাকানো ফল বিক্রি করা হচ্ছে। কেমিক্যাল দিয়ে পাকানো ওই সব ফল খেয়ে অনেকে পেটের অসুখে আক্রান্ত হচ্ছে।
ভুক্তভোগী ক্রেতারা জানান, জ্যৈষ্ঠ মাসকে ফলের মাস বা মধু মাস বলা হয়। অথচ জ্যৈষ্ঠ মাস আসার আগেই সুজানগর পৌর বাজারসহ উপজেলার বিভিন্ন হাট বাজারে কাঁচা ও অপরিপক্ক লিচু, আনারস, কলা এবং বাঙ্গিসহ বিভিন্ন ধরনের ফল বিক্রি করা হচ্ছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অধিক মুনাফা লাভের আশায় কাঁচা ও অপরিপক্ক ওই ফল কেমিক্যাল দিয়ে পাকায়ে কাছপাকা বলে বিক্রি করছে। বিশেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার সুযোগে অসাধু ব্যবসায়ীরা উপজেলার হাট-বাজারে অবাধে ওই ফল বিক্রি করছে। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী ফল ক্রেতা আব্দুল মজিদ বলেন আমি গত বুধবার পৌর বাজার থেকে ১‘শ লিচু কিনেছিলাম। লিচু গুলো দেখতে কাছপাকা মনে হলেও খেয়ে দেখি কোন স্বাদ নেই। তাছাড়া ওই লিচু খেয়ে পরিবারের সদস্যদের পেটের সমস্যা দেখা দিয়েছে। আমার ধারণা লিচু গুলো কেমিক্যাল দিয়ে পাকানো ছিল। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওই সকল ফল ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
