স্টাফ রিপোর্টার : ঈশ^রদীর পদ্মা ড্রিংকিং ওয়াটার ও ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজে র্যাবের অভিযান ও ভাম্রমান আদালতে ২ লাখ ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। র্যাব-১২, সিরাজগঞ্জ এর অধিনায়ক মারুফ হোসেন পিপিএম এর নির্দেশে বৃহস্পতিবার দুপুরে স্কোয়াড কমান্ডার সিনিঃ এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র্যাব-১২, সিপিসি-২, পাবনা কোম্পানির একটি আভিযানিক দল সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর, বানিজ্য মন্ত্রাণালয়, পাবনা জেলা কার্যালয়, পাবনা’কে সাথে নিয়ে পাবনা জেলার ঈশ^রদী থানাধীন উমিরপুর এলাকার আলাউদ্দিন (৪৬), পিতা-মৃত ময়েন উদ্দিন, গ্রাম-উমিরপুর, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর পদ্মা ড্রিংকিং ওয়াটার ব্যবসা প্রতিষ্ঠানে অনুমোদনহীণভাবে ড্রিংকিং ওয়াটার তৈরী করে বাজারজাত করার অপরাধে ৪০ হাজার টাকা এবং পাবনা জেলার অরনকোলা এলাকার মঈন উদ্দিন রুবেল (৪৫), পিতা-সোলায়মান আলী, গ্রাম-মধ্য অরনকোলা, থানা-ঈশ^রদী, জেলা-পাবনা এর ন্যাচারাল আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ নামক অনুমোদনহীন আয়ুর্বেদিক ল্যাবরেটরীজ ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তেরী করে বাজারজাত করার অপরাধে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়াও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক উক্ত ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানে থাকা বিভিন্ন প্রকার যৌন উত্তেজক ট্যাবলেট/সিরাপের বোতল ধ্বংস করতঃ উক্ত প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়। উক্ত ল্যাবরেটরীজ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ অনুমোদনহীনভাবে অবৈধ যৌন উত্তেজনাকর ঔষধ তেরী করে বাজারজাত করে আসছিল বলে জানায় অভিযানিক দল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
