স্টাফ রিপোর্টার : গর্ভবতী মা এবং নবজাতক শিশুদের স্বাস্থ্যবিধি ব্যবস্থপনা বিষয়ক এক অবহিতকরণ সভা পাবনা প্রেসক্লাব মিলনায়তনে অনুুিষ্ঠত হয়েছে। গতকাল সকালে সাংবাদিকদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রুলাল ইকোনমিক ডেভেলপেন্ট (ব্রেড) এর আয়োজনে প্রকল্প অবহিত করণ সভায় সভাপতিত্ব করেন ব্রেড এর উপদেষ্টা ড. নরেশ মধু। প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এমবিএম ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সহ সভাপতি শহীদুর রহমান শহীদ ও মাছরাঙা টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান উৎপল মির্জা। স্বাগত শুভেচ্ছা বক্তব্য দেন ব্রেড এর নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম। পরিচিত সভায় ব্রেড এর পক্ষে প্রকল্প পরিচালক হোমায়ারা ইয়াসমিন পিয়া, প্রোগ্রাম ম্যানেজার শরিফুল ইসলাম রিয়াজ, প্রকল্প সমন্বয়কারী মসিরুল ইসলাম। অবহিতকরণ সভায় সাংবাদিকদের মাঝে মোসতাফা সতেজ, ছিফাত রহমান সনম, মাহফুজ আলম, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম সুইট, শাহীন রহমান, ইয়াদ আলী মৃধা, আরিফ আহমেদ সিদ্দিকী, সুশান্ত কুমার সরকার, প্রবীর সাহা, ইমরোজ খন্দকার বাপ্পী প্রমূখ উপস্থিত ছিলেন। প্রকল্পটির মাধ্যমে নারীদের জ্ঞান, আচরণ, অনুশীলন ও বাল্যবিবাহ, যৌতুক প্রথা, মাতৃত্বের পাশাপাশি শিশুমৃত্যু এবং অসুস্থতার প্রবণতা কমাতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকেরা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
