এফএনএস স্পোর্টস: আগামী ৩০ জুলাই পর্দা উঠবে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসরের। আর এই টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফটের তালিকায় রয়েছেন তিন বাংলাদেশি ক্রিকেটার। বিশ্বসেরা সাকিব আল হাসানসহ জায়গা পেয়েছেন লিটন দাস ও আফিফ হোসেন। আগামী ১৫ মে পর্যন্ত এলপিএলের ড্রাফটে নাম লেখাতে পারবেন ক্রিকেটাররা। আগামী ৪ জুন ড্রাফট অনুষ্ঠিত হবে। আর ৩০ জুলাই থেকে অনুষ্ঠিত হবে এলপিএলের ম্যাচগুলো। কলম্বো ও ক্যান্ডি এই দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এলপিএলের এবারের আসরে থাকছে মোট পাঁচটি দল- গল গ্ল্যাডিয়েটর্স, ডাম্বুলা অরা, জাফনা কিংস, কলম্বো স্ট্রাইকার্স ও ক্যান্ডি ফ্যালকনস। এলপিএলের প্রধান নির্বাহী দোদানয়েলা বলেন, ‘লঙ্কা প্রিমিয়ার লিগের আরেকটি আসর শুরুর বিষয়ে আমরা বেশ রোমাঞ্চিত। টুর্নামেন্টটি মাঠ গড়াতে আমাদের তর সইছে না। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের সমন্বয়ে আমরা বেশ সফল একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার ব্যাপারে আশাবাদী।’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
