এফএনএস বিনোদন: চাঁদা দাবির অভিযোগে অভিনেতা শাকিব খানের দায়ের করা মামলায় আত্মসমর্পণ করার পর চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহকে জামিন দিয়েছেন ঢাকার একটি আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরাফাতুল রাকিব এ আদেশ দেন। শুনানিতে শাকিব খান নিজে অনুপস্থিত ছিলেন। এর আগে গত ২৩ মার্চ রহমত উল্লাহর বিরুদ্ধে এক লাখ অস্ট্রেলিয়ান ডলার চাঁদা দাবির অভিযোগে আদালতে মামলা করেন শাকিব খান। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে শাকিবের জবানবন্দি রেকর্ড করেন। শুনানি শেষে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এএম জুলফিকার হায়েত শাকিবের জবানবন্দি রেকর্ড করেন, অভিযোগ আমলে নেন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালত সূত্র জানায়, ট্রাইব্যুনাল পিবিআইকে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। গত ১৩ এপ্রিল কটূক্তি করার অভিযোগে শাকিব খানের বিরুদ্ধে মামলা করেন রহমত উল্লাহ। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
