স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি বলেছেন, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ও কর্মক্ষম মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে খেলাধুলার প্রসার ও সাংস্কৃতির চর্চার কোন বিকল্প নেই। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সব ধরণের ক্রীড়া প্রতিযোগিতা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। যুবসমাজ যতই মেধাবী হোক তাঁরা সুস্থ্য ও কর্মক্ষম না হলে কোন জাতি এগিয়ে যেতে পারে না। গতকাল বুধবার ‘মাদককে না বলি, আগামীর সাঁথিয়া গড়ি’ প্রতিপাদ্যে সাঁথিয়া পৌরসভার উদ্যোগে আয়োজিত ‘সাঁথিয়া পৌর মেয়র টি-২০ কাপ-২০২৩’ এর চূড়ান্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশেও খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার উপর গুরুত্বারোপ করেছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল নৈপুন্য প্রদর্শন করছে। ক্রিকেটসহ সব ধরণের খেলায় আরও বড় সাফল্য অর্জন করতে হলে সারাদেশে সকল স্তরে এরকম টুর্নামেন্ট আয়োজন করতে হবে। তিনি আরও বলেন, তরুণ সমাজ মাদক থেকে দুরে থাকবে, ধুমপান থেকে দূরে থাকবে। প্রতিটি খেলাকে জনপ্রিয় করতে হবে এবং প্রতিটি প্রতিযোগিতায় সাথিয়া ভালো করবে বলে আমি বিশ^াস করি। টুর্নামেন্টের ফাইনালে শিশুবাগান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফ্রেন্ড স্টার ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচশেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের অধিনায়কদের হাতে ট্রফি, নগদ অর্থ এবং প্রতিটি খেলোয়াড়দের হাতে স্মারক পুরস্কার তুলে দেন মোঃ শামসুল হক টুকু। পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চুর উপস্থাপনায় অনুষ্ঠানে সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি হাসান আলী খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন ও সেলিমা সুলতানা শিলা, সহকারী কমিশনার (ভূমি), সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ, স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
