এফএনএস স্পোর্টস: এই তো কদিন আগেই পাকিস্তানের প্রধান কোচ ছিলেন সাকলায়েন মুশতাক। এখন তিনিই পাকিস্তান দলের হাঁড়ির খবর জানাবেন প্রতিপক্ষকে। পাকিস্তান সফরে নিউ জিল্যান্ড দলের কোচিং স্টাফে যোগ দিচ্ছেন সাবেক এই অফ স্পিনার। সাকলায়েন আপাতত আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ফিরে তিনি ১২ এপ্রিল নিউ জিল্যান্ড দলে যোগ দেবেন সহকারী কোচ হিসেবে। ১৪ এপ্রিল থেকে শুরু পাকিস্তানের বিপক্ষে নিউ জিল্যান্ডের ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর দুই দল খেলবে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজও। দেড় বছর পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করা ছাড়াও দীর্ঘ কোচিং ক্যারিয়ারে নানা সময়ে বিভিন্ন দেশের স্পিন কোচ বা পরামর্শক হিসেবে কাজ করেছেন সাকলায়েন। সমৃদ্ধ আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪৯৬ উইকেট শিকারি স্পিনার ও অভিজ্ঞ একজন কোচকে এই সফরে নিজেদের দলে পেয়ে উচ্ছ্বসিত নিউ জিল্যান্ডের কোচ গ্যারি স্টেড। “সাকলায়েনের মতো অভিজ্ঞ একজনকে কোচ হিসেবে পাওয়া এই দলের জন্য বড় প্রেরণা। স্থানীয় কন্ডিশনে প্রস্তুতি নেওয়ার জন্য সূক্ষ্ম যেসব সহায়তা তিনি করতে পারেন এবং আমাদের স্পিন বোলিং গ্রুপের জন্য যেভাবে কাজে লাগতে পারেন, তা পাওয়ার জন্য মুখিয়ে আছি আমরা।”
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
