এফএনএস স্পোর্টস: ৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর। এই আসরের জন্য পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদিকে দলে ভিড়িয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইনজুরির শিকার হওয়া শাহীনকে কুমিল্লার জার্সিতে দেখা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। পাক পেসার অবশ্য সেই শঙ্কা উড়িয়ে দিলেন। গতকাল শনিবার শাহীন শাহ আফ্রিদির একটি খুদে ভিডিও বার্তা প্রকাশ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে ভিডিওটি আপলোড করে ক্যাপশনে লিখেছে, ‘বল হাতে প্রতিপক্ষের আতঙ্কের নাম, বর্তমান বিশ্বের সেরা বোলার পাকিস্তানি সুপারস্টার পেসার শাহীন শাহ আফ্রিদি এবার বিপিএল ২০২৩-এ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সি গায়ে মাঠে নামবেন। ভিক্টোরিয়ান্সভক্তদের জন্য পাঠিয়েছেন শুভেচ্ছা বার্তা। আফ্রিদির জন্য একবার উইন অর উইন স্লোগান শুনতে চাই। ’ভিডিও বার্তায় আফ্রিদি বলেন, ‘হাই, আমি শাহীন আফ্রিদি। ২০২৩ বিপিএলের জন্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিতে মুখিয়ে আছি আমি। উইন অর উইন। ’
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
