স্টাফ রিপোর্টার : পাবনা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আব্দুল মজিদ দুদু ছিলেন একজন অনুসন্ধানী এবং খাটি সাংবাদিক। তিনি তার ভাল আচার আচরণের মাধ্যমেই মানুষের মনিকোঠায় চিরদিন বেঁচে থাকবেন। তার মত কির্তিমান সাংবাদিকের এখন বড়ই অভাব। পেশাদারিত্ব এবং মানুষের কল্যাণে তিনি তার সাংবাদিকতাকে নিয়োজিত করেছিলেন। গতকাল মঙ্গলবার বাদ যোহর পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য আব্দুল মজিদ দুদুর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাবনা প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেলের সঞ্চালনায় স্মরণসভায় স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাব সম্পাদক সৈকত আফরোজ আসাদ। স্মরণসভায় বক্তব্য দেন দৈনিক বিবৃতির সম্পাদক ইয়াসিন আলী মৃধা রতন, প্রেসক্লাবের সহ সভাপতি শহিদুর রহমান শহীদ, সাবেক সম্পাদক আহমেদ উল হক রানা, বাংলাদেশ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা রির্পোটাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দি ইন্ডপেনডেন্ট প্রতিনিধি আবুল এহসান এলিচ, প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক আহমেদ হুমায়ুন কবীর তপু, প্রেসক্লাবের সদস্য মনিরুজ্জামান শিপন প্রমুখ। অনুষ্ঠানের আগে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন পাবনা প্রেসক্লাব নামাজ ঘরের ইমাম হাফেজ মো. তরিকুল ইসলাম।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
