পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ক্লাবের উদ্বোধন ও ইফতার মাহফিল গত ৩ এপ্রিল অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে ক্লাব ভবনটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপত্বি করেন শিক্ষক-কর্মকর্তা ক্লাবের সহসভাপতি শফিউল আজম। অতিথি ছিলেন শিক্ষক-কর্মকর্তা ক্লাবের সাধারণ সম্পাদক দীপঙ্কর কুন্ডু। অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, আমাদের সারাদিনের ক্লান্তিকে লাঘব করার জন্য ক্লাব সহায়ক ভূমিকা পালন করবে। এর মাধ্যমে সবার সাথে সখ্যতা বাড়বে। সবাই মিলে আমাদের একসাথে কাজ করে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে হবে। উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান বলেন, পবিত্র মাহে রমজানের মাধ্যমে আমাদের মানবিক ও মূল্যবোধের শিক্ষা গ্রহণ করতে হবে। সকল সীমাবদ্ধতার মধ্য থেকেও আমাদের দেশ ও জাতির জন্য ভালোকিছু করতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, সকল শিক্ষক-কর্মকর্তা অংশগ্রহণ করেন। (জনসংযোগ দপ্তর,পাবিপ্রবি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
