এফএনএস স্পোর্টস: এডেন হ্যাজার্ড আন্তর্জাতিক ফুটবল থেওেক অবসরের পর বেলজিয়ামের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে সম্মানতি বোধ করছেন বলে জানিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা কেভিন ডি ব্রুইনা। গত বছর বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদ তারকা হ্যাজার্ড বেলজিয়াম ক্যারিয়ারকে বিদায় জানালে রেড ডেভিলস কোচ ডোমেনিকো টেডেসকো প্লেমেকার ডি ব্রুইনাকে নেতৃত্বেও দায়িত্ব দেন। জানুয়ারিতে ৩২ বছর পা রেখেছেন ব্রুইনা। বিশ্বকাপের পর বেলজিয়ামের কোচের পদে রবার্তো মার্টিনেজের স্থলাভিষিক্ত হয়েছেন টেডেসকো। দায়িত্ব গ্রহন করার পর প্রথম এ্যাসাইনমেন্টেই টেডেসকো ১৯ বছর বয়সী দুই তরুণ জেনো ডেবাস্ট ও রোমে লাভিয়াকে দলে ডেকেছেন। আরটিএল-টিভিআই টেলিভিশনে ডি ব্রুইনা বলেছেন, ‘এভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই সম্মানের। আমার বয়স প্রায় ৩২ হয়ে গেছে। আমি কখনই আন্তর্জাতিক অবসরের চিন্তা করিনি। আমি বিশ্বাস করি এখনো দলকে কিছু দেবার সক্ষমতা আমার আছে। এই সুযোগে তরুণদেরও সহযোগিতা করতে চাই।’ মাদ্রিদ গোলরক্ষক থিবো কোর্তোয়া ও চেলসি এ্যাটাকার রোমেলু লুকাকু ডি ব্রুইনার সহ-অধিনায়ক হিসেবে কাজ করবেন। কাতার বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বেলজিয়ামের বিদায়ের পর ডি ব্রুইনার পারফরমেন্স নিয়েও সমালোচনা কম হয়নি। বেলজিয়ামের হয়ে ৯৭ ম্যাচ খেলা ডি ব্রুইনা ২৮ গোল করেছেন। সুইডেনের বিরুদ্ধে শুক্রবার ইউরো বাছাইপর্বে অধিনায়ক হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে। আগামী বছর জার্মানীতে অনুষ্ঠিতব্য মূল পর্বের আগে বাছাইপর্বে বেলজিয়ামের অপর প্রতিপক্ষ দলগুলো হচ্ছে অস্ট্রিয়া, আজারবাইজান ও এস্তোনিয়া।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
