এফএনএস বিদেশ : যুক্তরাজ্যের বার্মিংহামে একটি মসজিদ থেকে নিজের বাড়ি ফেরার পথে এক মুসল্লির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, হামলাটি হয়েছে গতকাল বুধবার গ্রিনিচ মান সময় ১৯টায় এজবাস্টনের ব্রিক্সহাম রোডে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ওয়েস্ট মিডল্যান্ড পুলিশ বলেছে, হামলার শিকার মুসল্লি ডুডলি রোডের একটি মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন। পথে এক ব্যক্তি তার দিকে এগিয়ে আসে এবং সংক্ষিপ্ত আলাপ করে। পরে ওই ব্যক্তি তার গায়ে একটি অজ্ঞাত বস্তু ছিটিয়ে জ্যাকেটে আগুন ধরিয়ে দেয়। হামলার মোটিভ এখনও জানা যায়নি বলে উল্লেখ করেছে পুলিশ। আহত ব্যক্তিকে মুখে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়। পুলিশ জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটিও খতিয়ে দেখা হবে। ওই ভিডিওতে দেখা গেছে, এক ব্যক্তির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। স্থানীয় কমিউনিটির মানুষের সঙ্গে কথা বলতে এবং আশ্বস্ত করতে এলাকাটিতে অতিরিক্ত পুলিশ কর্মকর্তাকে পাঠানো হয়েছে। পুলিশ কর্মকর্তা জেমস স্পেন্সার বলেন, আমাদের কর্মকর্তারা রাত থেকে কাজ করে যাচ্ছেন। তারা কী ঘটেছে এবং কে দায়ী তা নির্ধারণের চেষ্টা করছেন। দায়ী ব্যক্তিকে যত দ্রুত সম্ভব আমরা খুঁজে বের করব। কমিউনিটির প্রতি আহ্বান জানাচ্ছি জল্পনা এড়াতে আমাদের কাজে সহযোগিতার জন্য। এক যৌথ বিবৃতিতে সিটি কাউন্সিলের নেতা ইয়ান ওয়ার্ড, কমিউনিটির নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাবিনেট সদস্য জন কটন এবং দুই ওয়ার্ড কাউন্সিলর এই হামলাকে ‘ভয়ঙ্কর আক্রমণ’ বলে উল্লেখ করেছেন।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
