উদীচী নড়াইল জেলার বড়দিয়া শাখা সংসদের উদ্যোগে ১৮ ও ১৯ মার্চ দুদিন ব্যাপী উদীচী উৎসব চলাকালে বোমা নিক্ষেপ করে অনুষ্ঠান পন্ড করার ষড়যন্ত্রের প্রতিবাদ এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার বিকালে পাবনা সাংস্কৃতিক চত্বরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করেছে উদীচী পাবনা জেলা সংসদ। জেলা সংসদের সাধারন সম্পাদক দিবাকর চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আবারো উদীচীর অগ্রযাত্রা বাঁধাগ্রস্থ করতে চাইছে অন্ধকারের অপশক্তি। সাংস্কৃতিক কর্মীরা এসব অপশক্তিকে প্রতিহত করবে। সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করে মির্জা রানা, জীবন, স্মরণ, প্রভা, অভিতোষ, দোলন, দেবজ্যোতি ও শাহিনুর। সমাবেশ থেকে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়। (প্রেসবিজ্ঞপ্তি)
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
