স্টাফ রিপোর্টার : সিরাজগঞ্জের নানাস্থানে অভিযান চালিয়ে চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ অভিযানিক দল। র্যাবের প্রেস বিবৃতিতে জানানো হয়, জনৈক বিপ্লব শেখ নামে একজন কাপড় ব্যবসায়ীর সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন, ভূঁইয়াগাঁতী বাজারে একটি কাপড়ের দোকান আছে। উক্ত কাপড়ের দোকানদার গত ২০ মার্চ সকাল দশটার দিকে ভূঁইয়াগাঁতী বাজার হতে কাপড় কেনার জন্য একটি যাত্রীবাহী বাস যোগে টাঙ্গাইল জেলার করটিয়া বাজারের উদ্দেশ্যে নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে রওনা করেন। উক্ত কাপড় ব্যবসায়ীকে প্রতারক ও চোর চক্রের সদস্যরা অনুসরণ করে একই যাত্রীবাহী বাসে ওঠে। বাসটি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানাধীন ঝাউল ওভার ব্রিজের উপর পৌছালে পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রতারক ও চোর দলের একজন সদস্য পিছন থেকে কাপড় ব্যবসায়ীর শরীরের উপর বমি করে দেয়। সাথে সাথেই প্রতারক ও চোর দলের আরো ৫/৬ জন ব্যক্তি ভিকটিমের কাছে এসে শরীর হতে বমি পরিস্কার করার ছলে ভিকটিমের পকেটে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গাড়ী থেকে নেমে পালিয়ে য়ায়। পরবর্তীতে ভিকটিম বমি পরিস্কার করার জন্য বাস থেকে ঝাউল ওভার ব্রিজের উপর নামার পর বুঝতে পারে তাদের পকেটে থাকা নগদ নগদ ১ লাখ ১০ হাজার টাকা প্রতারক ও চোর দলের সদস্যরা নিয়ে পালিয়েছে। কিছুক্ষণ পর ভিকটিম একটি মটর সাইকেল যোগে কড্ডার মোড়ে গিয়ে প্রতারক ও চোর চক্রের সদস্যদের খুঁজতে থাকে। হঠাৎ প্রতারক ও চোর চক্রের একজন সদস্যকে চিনতে পেরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে আটক করে। কিছু সময় পর উক্ত স্থানে র্যাব-১২ এর একটি টহল গাড়ি দেখে ভিকটিম গাড়ির কাছে যায় ও ঘটনাটি খুলে বলে। এরই ধারাবাহিকতায় মারুফ হোসেন, পিপিএম, অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাবের আধুনিক তথ্য প্রযুক্তি ও ধৃত ১ নং আসামীর দেওয়া তথ্য অনুযায়ী র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ২১ মার্চ দিনভর অভিযান পরিচালনা করে আন্তঃজেলা প্রতারক ও চোর চক্রের সক্রিয় ৭ সদস্যকে আটক করেছে। এছাড়াও তাদের সাথে থাকা ০৮টি মোবাইল ফোন এবং চুরি হওয়া ২৪ হাজার টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ সুজন(৩৬), পিতা-মৃত নূর ইসলাম শেখ, সাং-মিরপুর-১২, কালাপানি বস্তি, মিরপুর, ঢাকা, সোহেল রাসেল (৩৫), পিতা-মৃত মোসাব্বির, সাং-মগরমপুর, থানা-পীরগাছা, জেলা-রংপুর, মোঃ শফিউজ্জামান(৪২), পিতা-মোঃ আসাদুজ্জামান,সাং-সাত বাড়ীয়া বাজার, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়া, শাহাদত মোল্লা (২৫), পিতা-মোঃ সোহেল মোল্লা,সাং-কলাতিয়া আর্টিবাজার, থানা-কেরানীগঞ্জ, জেলা-ঢাকা, বর্তমান ঠিকানাঃ ঢাকা, মিরপুর-১, গুদারাঘাট, শাহীন তালুকদারের ভাড়া বাসা, মিরপুর, ঢাকা, আতাউর রহমান (৩৯), পিতা- বজলুর রহমান, সাং-চক নারায়নপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী, একরামুল হক (৩৮), পিতা- আব্দুর রাজ্জাক মন্ডল, সাং-চকনারায়নপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী ও শামীম আহম্মেদ(২৮), পিতা-মোঃ শফিকুল ইসলাম, সাং-গাঁওপাড়া, থানা-বাঘা, জেলা-রাজশাহী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় প্রতারণা ও চোরাই কার্যক্রম চালিয়ে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করতঃ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
