স্টাফ রিপোর্টার : চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আরো ৩২৫টি জমিসহ গৃহ হস্তান্তরের পর পাবনা সদর, আটঘরিয়া ও সাঁথিয়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করা হয়েছে। এছাড়া এ জেলার ৯টি উপজেলায় গতকাল ঘর হস্তান্তর করা হয় ৮৭২টি। সব মিলিয়ে এ জেলায় জমিসহ ঘর দেয়া হলো প্রায় ৩ হাজার ভূমিহীনকে। গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সারা দেশের মত পাবনাতেও এসব ঘর হস্তান্তর করেন। এসময় পাবনা থেকে যুক্ত হন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আবদুল্লাহ আল মামুন, আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাকসুদা আক্তার মাসু, আটঘরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহীদুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা।
সর্বশেষ
- বেড়া প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন সজীব আহ্বায়ক ও গিফারী সদস্য সচিব
- আটঘরিয়ায় নতুন ইউএনও তাহমিদুল ইসলামের দায়িত্ব গ্রহণ
- বিশ^ পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও মানববন্ধন
- উত্তরণ পাবনার ১৯তম বর্ষ পদার্পনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক মরহুম আব্দুল কাদের মাস্টারের সহধর্মীনির দাফন সম্পন্ন
- সুজানগরে ভাড়ার ভারে যাত্রীরা দিশেহারা
- মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর মৃত্যু তাকে বাঁচাতে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
- ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
